বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীমাহীন দূর্ভোগে  উত্তর বঙ্গ থেকে  ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিক 

আশুলিয়া প্রতিনিধি :    |    ০৬:৩৮ পিএম, ২০২১-০৮-০১

সীমাহীন দূর্ভোগে  উত্তর বঙ্গ থেকে  ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিক 

রোববার থেকে সব পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া শ্রমিকরা কাজে যোগ দিতে লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলবেধে প্রবেশ করছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায়। বেশিরভাগ উত্তরবঙ্গ থেকে আসা শ্রমিকরা কেউ এসেছেন ট্রাক, সিএনজি, পিক-আপ কেউবা আবার ভেঙ্গে ভেঙ্গে অটোরিকশাতেও ফিরছেন। সীমাহীন কষ্টে  অতিরিক্ত  ভাড়ায়। বেশি ভাড়া আদায় করা হলেও এসব দেখার কেউ নেই বলে অভিযোগ শ্রমিকদের।
 
আজ রবিবার  (০১ আগস্ট ) ভোর থেকেই আশুলিয়ার বাইপাইল এলাকায় শত শত শ্রমিককে ফিরতে দেখা গেছে। তবে রাতভর যাত্রাপথে নানান বিড়ম্বনার পর এখানে পৌঁছেও গণপরিবহন না পাওয়ায় শ্রমিকদের দুর্ভোগ যেন চরমে উঠেছে। ব্যাগের বোঝা ও শিশুদের নিয়ে হেটেই যেতে হয়েছে তাদের।
 
শ্রমিকরা জানান, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন। কিন্তু সরকারের হঠাৎ করে পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত শুনে দ্রুত পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়ি থেকে ফিরছেন তারা। তবে পরিবহন সংকট থাকায় ভেঙ্গে ভেঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাভার আশুলিয়া ফিরছেন তারা। ভাড়াও নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি।
 
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ   বলেন, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পারলাম‌ ১ আগস্ট পোশাক কারখানা চালু হবে। ইতোমধ্যেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজে যোগ দিতে বলেছে। কয়েকদিন আগেও সরকারের মন্ত্রীরা বলেছেন ৫ আগস্টের আগে কোন ভাবেই শিল্প কারখানা খোলার সম্ভাবনা নেই। কিন্তু হঠাৎ করে এই প্রজ্ঞাপন দিয়ে শ্রমিকদের একটা ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে।
 
এদিকে পরিবহন সংকটে গাদাগাদি করে একত্রে শ্রমিকরা কর্মস্থলে ফিরে আসতে থাকায় করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর